তৃতীয় শক্তির উত্থানে সহযোগিতা চাইলেন চরমোনাই পীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন দুই জোটকে দায়ী করেছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অস্থিরতা থেকে পরিত্রাণ পেতে ইসলামি আদর্শের ভিত্তিতে তৃতীয় একটি শক্তি তৈরিতেও সবার সহযোগিতা চান তিনি।

কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গতকাল শনিবার এক জনসভায় ভাষণে তিনি দুই জোটকে দায়ী করে তৃতীয় শক্তি তৈরিতে ওই সহযোগিতা চান।

চরমোনাই পীর বলেন, দেশ আজ অশান্তির দাবানলে জ্বলছে। এ সুযোগে একশ্রেণীর বুদ্ধিজীবী পশ্চিমা মতাদর্শ বাস্তবায়নের পথ খুঁজছেন। তাঁরা আলেম-ওলামাদের ‘মধ্যযুগীয়’ সম্বোধন করে নাস্তিকতায় উৎ সাহ জোগাচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই, ৯০ ভাগ মুসলমানের এ দেশে নাস্তিকদের কোনো তত্ত্ব বাস্তবায়ন করতে দেওয়া হবে না।