তৃতীয় শ্রেণির কর্মচারীদের আন্দোলনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। একই সঙ্গে তারা সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ করে ১০টি গ্রেডে বেতন দেওয়ার দাবি জানিয়েছে।
এই দাবিতে সমিতি প্রাথমিক কর্মসূচি হিসেবে ২৭ মে পর্যন্ত ঢাকার সমিতির ১১টি সাংগঠনিক অঞ্চলে কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা করবে। এরপর ২৯ মে সমিতির বর্ধিত সভায় আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
গত শনিবার তেজগাঁওয়ে অনুষ্ঠিত সমিতির জরুরি সভায় এই দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সমিতির নেতারা বলেন, বেতন কমিশনের পর্যালোচনা কমিটির সুপারিশে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নির্ধারণে ব্যাপক বৈষম্য করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারীদের জীবন যাপনের ব্যয়ের সঙ্গে সংগতি রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়নি। একই সঙ্গে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রথা বাতিল করার প্রস্তাবেও তাঁরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন। বিজ্ঞপ্তি।