তৃতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান কোর্সে ভর্তির তৃতীয় অপেক্ষমাণ তালিকা গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। তালিকায় ৩২ জনকে রাখা হয়েছে।চুয়েটের রেজিস্ট্রার মো. সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ৩ জানুয়ারি ভর্তি করা শুরু হবে। ওই দিন স্থাপত্য বিভাগে (খ গ্রুপ) মেধাক্রম ৪৮ থেকে ৫১ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে (ক গ্রুপ) ৭২২ থেকে ৭৪৯ পর্যন্ত ভর্তি করানো হবে। আসন খালি থাকা সাপেক্ষে চতুর্থ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে আগামী ৩ জানুয়ারি বিকেল পাঁচটায়। অপেক্ষমাণ তালিকায় কোনো শিক্ষার্থী নির্ধারিত দিনে ভর্তি হতে ব্যর্থ হলে ভর্তির যোগ্যতা হারাবেন।