তৃতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন কলকাতায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সমাজের উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হবে। চলতি বছরের ১৯ থেকে ২২ নভেম্বর সম্মেলন হবে বলে আয়োজকেরা নির্ধারণ করেছেন। এই সম্মেলনে পাঠের জন্য গবেষণাপত্রের প্রস্তাব পাঠাতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। ২০১০ সালে দিল্লিতে প্রথম এবং ২০১১ সালে দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন অনুষ্ঠিত হয়। গত দুবারের সফল আয়োজনের ফলে বঙ্গবিদ্যা সম্মেলন এখন দেশি-বিদেশি গবেষকদের বৃহত্তম মিলনমেলায় পরিণত হয়েছে।