তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় ও চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বাকি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে চন্দনাইশ উপজেলায় এলডিপি-সমর্থিত প্রার্থীকে বিএনপি সমর্থন দিয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বরাত দিয়ে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-সমর্থিত প্রার্থীর তালিকা চূড়ান্ত করার কাজ চলছে এবং যথাসময়ে তা ঘোষণা করা হবে। প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির স্থানীয় নেতাদের মতামত নেওয়া হচ্ছে। কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করার আগে কেউ যেন নিজেকে বিএনপির একক প্রার্থী দাবি করে প্রচারণা না চালান।