তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে রেজ্জাকুল হায়দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাঁকে মহানগর হাকিম আজিজুল হকের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত বুধবার রাতে রেজ্জাকুল হায়দারকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়। গতকাল কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে নিয়ে আদালতে আনা হয়। অধিকতর তদন্ত শুরুর পর সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাহাবউদ্দিনের তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে রিমান্ডে নয় দিন জিজ্ঞাসাবাদ করা হয়। সিইউএফএলের জেটি ঘাটে অস্ত্র আটকের সময় তিনি ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন।সিআইডি সূত্র জানায়, গত শনিবার ভোরে তাঁকে চট্টগ্রাম কারাগার থেকে ঢাকায় নিয়ে সিআইডির সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়। ১০ ট্রাক অস্ত্র পাচারের চেষ্টার ঘটনায় তাঁর এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের সংশ্লিষ্টতা থাকতে পারে। এ কারণে দুজনকে ঢাকায় মুখোমুখি করা হয়েছে বলে জানা গেছে।চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ১০টার দিকে রেজ্জাকুল হায়দারকে আদালতে আনা হয়। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা রিমান্ডের কোনো আবেদন করেনি সিআইডি। এ কারণে হাকিম আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।