তৃতীয় দফায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজের ঢাকা বিভাগীয় অংশ, এসার-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ ও নাভানা ইন্টারলিংকস-প্রথম আলো ফুটবল কুইজের তৃতীয় ও শেষ দফায় পুরস্কার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার প্রথম আলোর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল ইসলাম।এ সময় প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক, ব্র্যান্ড ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, ট্রান্সকম ইলেক্ট্রনিকসের হেড অব বিজনেস ইউনিট জাফরুল আলম খান ও মো. আবদুস সালাম, সহকারী ব্র্যান্ড যোগাযোগ ব্যবস্থাপক এরশাদুল হামিদ, সহকারী পণ্য ব্যবস্থাপক আহসানুল আমিন উপস্থিত ছিলেন।এসার-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজের তৃতীয় দফায় ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত বিজয়ী আটজনের হাতে ল্যাপটপ কম্পিউটার তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. আজম ইকবাল, সিলেটের জাহেদ আলম, কুড়িগ্রামের জীবন বিকাশ রায়, চাঁদপুরের জাহিদ হোসেন, ঢাকার পাপড়ি রায়, ঢাকা কলেজের রোকন আহমেদ, রংপুরের মাহমুদ হাসান ও লক্ষ্মীপুরের মো. নূরে আলম।নাভানা ইন্টারলিংকস-প্রথম আলো ফুটবল কুইজের বিজয়ী আটজনের প্রত্যেকেই পেয়েছেন জাবুলানি ফুটবল। ১৫ হাজার টাকা দামের এই বল পেয়েছেন বগুড়ার আবদুল হামিদ, ঢাকার শান্তিনগরের তানজিম রাহী খান, মনিপুর উচ্চবিদ্যালয়ের আবু সুফিয়ান, টাঙ্গাইলের মোশারফ হোসেন, চট্টগ্রামের তৌসিফ, বাগেরহাটের সুপন কুমার হালদার, লক্ষ্মীপুরের মাহাবুবুর রহমান ও রাঙামাটির রাসেল চাকমা।ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) পেয়েছেন ঢাকার শেওড়াপাড়ার উম্মে সালমা খন্দকার, রেফ্রিজারেটর পেয়েছেন উত্তরার বাবলু, ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পেয়েছেন ঢাকার মিরপুরের সুমন দাস, উত্তর কাফরুলের নাজমা বেগম ও শ্যামপুরের আজিম হোসেন, ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পেয়েছেন বাসাবোর রাসেল হক এবং ডিভিডি প্লেয়ার পেয়েছেন পান্থপথের ফারিনা।মেগা ড্র হওয়ার কথা—এমন কুইজের ড্র শিগগিরই অনুষ্ঠিত হবে। এ ছাড়া পর্বভিত্তিক ও সাপ্তাহিক কুইজের সব বিজয়ীর হাতে পর্যায়ক্রমে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার দেওয়ার আগে বিজয়ীদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হবে।চতুর্থ পর্বের বিজয়ী যারাওয়াল্টন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের চতুর্থ পর্বের প্রথম পুরস্কার একটি রেফ্রিজারেটর পাবেন সিলেটের খাদিমপাড়ার রিপন মিয়া, দ্বিতীয় পুরস্কার একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পাবেন জাকির হোসেন, তৃতীয় পুরস্কার একটি মাইক্রোওয়েভ ওভেন পাবেন খুলনার রহিম সড়কের মাছুমা।চতুর্থ পুরস্কার জেতা ১০ জনের প্রত্যেকেই পাবেন একটি করে ডিভিডি প্লেয়ার। বিজয়ীরা হলেন কাজী কামরুল রেজা, আল ওয়াহেদা টাওয়ার, পূর্ব তেজতুরী বাজার, ঢাকা; আশরাফুল হুদা, শুভেচ্ছা-২১২, শেখ ঘাট, সিলেট; মহারাজ চন্দ্র দাস, সাধুর বাড়ী, ফেনী; মুশফিক হোসেন, অক্সিজেন, চট্টগ্রাম; জুলফিকার আল জিহাদী, রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদপুর; সাহানা আক্তার, নিচ খামার, খুলনা; রাজিয়া, রবার্টসনগঞ্জ আলম নগর, রংপুর; খায়রুল কবীর, ১৮/২ গোপীবাগ, ঢাকা; সৈয়দ মুহাম্মদ শফিকুল আলম, প্রভাষক, কুইন্স কলেজ, ঢাকা; মো. নূর, ভাটাপাড়া, রাজশাহী।সাইকেল লাইফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজে চতুর্থ পর্বে প্রথম পুরস্কার একটি রেফ্রিজারেটর পাবেন সিলেটের আম্বরখানা বড়বাজার এলাকার মিজানুর রহমান; দ্বিতীয় পুরস্কার রঙিন টেলিভিশন পাবেন খুলনার বসুপাড়ার নাসিফ আল নাহিন এবং তৃতীয় পুরস্কার একটি মাইক্রোওয়েভ ওভেন পাবেন চট্টগ্রামের বহদ্দারহাটের নারু গোপাল দাস। পুরস্কার দেওয়ার তারিখ জানাতে পর্বভিত্তিক কুইজের বিজয়ীদের সঙ্গে যথাসময়ে ফোনে যোগাযোগ করা হবে।