তৃতীয় দিনে যত বৈঠক তারানকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফরের তৃতীয় দিনে আজ রোববার সকাল সাড়ে সাড়ে নয়টায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে তাঁর বারিধারার বাসায় বৈঠক করবেন জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। এরপর সকাল সাড়ে ১১টায় তিনি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করবেন। বেলা একটায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘের এই সহকারী মহাসচিব। বেলা সাড়ে তিনটায় নাগরিক সমাজের এক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন তারানকো। বিকেল সাড়ে পাঁচটায় জামায়াতে ইসলামীর এক প্রতিনিধি দলের সঙ্গে  বৈঠক করবেন তিনি।