তৃতীয় দেশে স্থায়ী বসবাসের সুযোগ চায় রোহিঙ্গারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা রোহিঙ্গা মুসলমান। তাই জন্মভূমি মিয়ানমারে শান্তিতে থাকতে পারছি না। আর বাংলাদেশে পালিয়ে এসেও মাথা গোঁজার ঠাঁই পাচ্ছি না। আমরা তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ চাই।’রোহিঙ্গা-পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বুধবার বিকেলে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শনে গেলে রোহিঙ্গা গৃহবধূ রোজিনা বেগম (৪৫) এ কথা বলেন।এ সময় দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগের কেলি ক্লিমেন্টস এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগের ড্যান বায়ের ও রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা কোনো মন্তব্য করেননি।বিকেল পাঁচটার দিকে একদল রোহিঙ্গা মার্কিন প্রতিনিধিদলের সামনে এসে বিক্ষোভ করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপস্থিত সাংবাদিকেরা রোহিঙ্গা শিবির পরিদর্শনের কারণ জানতে চাইলে ড্যান মজীনা বলেন, কাল (আজ বৃহস্পতিবার) প্রেস ব্রিফিং করে সব জানানো হবে।