তৃতীয় ধাপে ইউপি ভোট ২৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার
ছবি: প্রথম আলো

তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।

১০টি পৌরসভায় মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসির পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না।

প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপির ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপির ভোট হবে আগামী ১১ নভেম্বর।