তৃতীয় ধাপে ভালো ফল আ. লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল শনিবার ৮১টি উপজেলায় নির্বাচন হয়। এর মধ্যে গতকাল রাত একটা পর্যন্ত ৭৭টি উপজেলার ফলাফল পাওয়া গেছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত ৩৭ জন ও বিএনপি-সমর্থিত ২৬ জন জয়ী হয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামী-সমর্থিত সাতজন, আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি—জেএসএসের (সন্তু লারমা) সমর্থিত দুজন, এলডিপি-সমর্থিত একজন ও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
রাত একটা পর্যন্ত ভোট গণনা শেষ না হওয়ায় নওগাঁর মান্দা উপজেলায় চূড়ান্ত ফল পাওয়া যায়নি। এ ছাড়া চাঁদপুরের হাজীগঞ্জ, বরিশালের হিজলা ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ফল পাওয়া যায়নি।
চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন:
কিশোরগঞ্জ: সদরে বিএনপির শরিফুল ইসলাম, কুলিয়ারচরে বিএনপির নুরুল মিল্লাত ও হোসেনপুরে আওয়ামী লীগের আইয়ুব আলী।
কুড়িগ্রাম: সদরে আওয়ামী লীগের পনির উদ্দিন আহমেদ, রৌমারীতে একই দলের মজিবর রহমান বঙ্গবাসী ও চিলমারীতে শওকত আলী বীর বিক্রম।
কুমিল্লা: চৌদ্দগ্রামে আওয়ামী লীগের আবদুস সোবহান ভূইয়া, নাঙ্গলকোটে একই দলের শামসুদ্দীন ও ব্রাহ্মণপাড়ায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী এবং হোমনায় বিএনপির আজিজুর রহমান মোল্লা, তিতাসে একই দলের মো. সালাউদ্দিন সরকার ও বুড়িচংয়ে এ টি এম মিজানুর রহমান।
খুলনা: পাইকগাছায় বিএনপির স ম বাবর আলী।
গাইবান্ধা: সদরে জামায়াতের আবদুল করিম ও সাদুল্যাপুরে একই দলের সাইদুর রহমান।
গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গাজী গোলাম মোস্তাফা।
চট্টগ্রাম: চন্দনাইশে এলডিপির মো. আবদুল জব্বার চৌধুরী ও সীতাকুণ্ডে আওয়ামী লীগের এস এম আল মামুন।
চাঁপাইনবাবগঞ্জ: সদরে জামায়াতের মো. মোখলেসুর রহমান ও শিবগঞ্জে একই দলের মো. কেরামত আলী এবং ভোলাহাটে বিএনপির মো. আনোয়ারুল ইসলাম।
চাঁদপুর: আওয়ামী লীগের মো. শাহজাহান।
চুয়াডাঙ্গা: দামুড়হুদায় জামায়াতে ইসলামীর আজিজুর রহমান।
জয়পুরহাট: আক্কেলপুরে বিএনপির কামরুজ্জামান।
জামালপুর: দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ।
টাঙ্গাইল: দেলদুয়ারে বিএনপির এস এম ফেরদৌস আহমেদ ও ধনবাড়ীতে আওয়ামী লীগের মীর ফারুক আহমেদ।
ঠাকুরগাঁও: হরিপুরে বিএনপির নুরুল ইসলাম।
দিনাজপুর: সদরে আওয়ামী লীগের মো. ফরিদুল ইসলাম ও নবাবগঞ্জে জামায়াতের নূরে আলম সিদ্দিকী।
নড়াইল: লোহাগড়ায় আওয়ামী লীগের সৈয়দ ফয়জুল আমির।
নীলফামারী: সদরে আওয়ামী লীগের আবুজার রহমান।
নওগাঁ: পোরশায় আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম ও ধামইরহাটে জামায়াতের মো. মঈন উদ্দীন।
নেত্রকোনা: সদরে আওয়ামী লীগের এস এম কামরুল হাসান ও মোহনগঞ্জে বিএনপির আ খ ম শফিকুল হক।
নোয়াখালী: সেনবাগে বিএনপির আবুল কালাম আজাদ।
পিরোজপুর: নেছারাবাদে বিএনপির অহিদুজ্জামান।
ফরিদপুর: মধুখালীতে বিএনপির মো. আজিজুর রহমান মোল্লা, চর ভদ্রাসনে বিএনপির বিদ্রোহী এ বি এম বাদল আমিন, আলফাডাঙ্গায় আওয়ামী লীগের এম এম জালাল উদ্দীন, সদরে একই দলের খোন্দকার মোহতেসাম হোসেন ও সদরপুরে কাজী শফিকুর রহমান এবং ভাঙ্গায় আওয়ামী লীগের বিদ্রোহী মো. শাহাদত হোসেন।
ফেনী: দাগনভূঞায় আওয়ামী লীগের দিদারুল কবির।
বরিশাল: বাবুগঞ্জে আওয়ামী লীগের সরদার খালিদ হোসেন ও মুলাদীতে একই দলের তারিকুল হাসান খান।
বাগেরহাট: সদরে আওয়ামী লীগের খান মুজিবর রহমান, মোরেলগঞ্জে একই দলের মো. শাহ ই আলম, শরণখোলায় কামাল উদ্দীন, রামপালে শেখ মো. আবু সাইদ ও মংলায় আবু তাহের হাওলাদার।
বান্দরবান: আলীকদমে বিএনপির আবুল কালাম ও সদরে একই দলের আবদুল কুদ্দুস।
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে বিএনপির শফিকুল ইসলাম।
ভোলা: সদরে আওয়ামী লীগের মোশাররফ হোসেন।
ময়মনসিংহ: ফুলপুরে বিএনপির আবুল বাশার আকন্দ, ফুলবাড়িয়ায় একই দলের মো. আজিজুর রহমান ও গৌরীপুরে তায়েবুর রহমান এবং ধোবাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মজনু মিয়া।
মানিকগঞ্জ: ঘিওরে বিএনপির খন্দকার লিয়াকত হোসেন।
মৌলভীবাজার: বড়লেখায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম।
রাঙামাটি: কাউখালীতে আওয়ামী লীগের এস এম চৌধুরী, বরকলে জেএসএসের (সন্তু লারমা) মনি চাকমা ও বাঘাইছড়িতে একই সংগঠনের বড় ঋষি চাকমা।
রাজশাহী: গোদাগাড়ীতে বিএনপির ইসহাক আলী, চারঘাটে বিএনপির আবু সাইদ চাঁদ ও দুর্গাপুরে আওয়ামী লীগের নজরুল ইসলাম।
লক্ষ্মীপুর: কমলনগরে বিএনপির সৈয়দ শামসুল আলম।
লালমনিরহাট: আদিতমারীতে বিএনপির আইয়ুব আলী।
শরীয়তপুর: নড়িয়ায় আওয়ামী লীগের এ কে এম ইসমাইল হক ও সদরে একই দলের আবুল হাশেম তপাদার
শেরপুর: শ্রীবর্দীতে আওয়ামী লীগের মো. আশরাফ হোসেন।
সিলেট: দক্ষিণ সুরমায় আওয়ামী লীগের মোহাম্মদ আবু জাহিদ।
সুনামগঞ্জ: জামালগঞ্জে বিএনপির শামসুল আলম।
সাতক্ষীরা: কালীগঞ্জে আওয়ামী লীগের শেখ ওয়াহেদুজ্জামান।
যশোর: মনিরামপুরে আওয়ামী লীগের আমজাদ হোসেন।