তৃতীয় পক্ষের কাছে সাঙ্গুর গ্যাস বিক্রির অনুমতি পেল কেয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঙ্গু গ্যাসক্ষেত্রের অপারেটর কেয়ার্নকে দেশের অভ্যন্তরে তৃতীয় যেকোনো পক্ষের কাছে গ্যাস বিক্রির অনুমতি দিতে জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে আইন মন্ত্রণালয়। আজ রোববার এ ব্যাপারে কেয়ার্নের সঙ্গে চুক্তি স্বাক্ষর হতে পারে। গতকাল শনিবার পেট্রোবাংলার কর্মকর্তারা এ কথা জানান। খবর বাসসের। এর আগে গত আগস্টে যুক্তরাজ্যভিত্তিক কেয়ার্ন এনার্জিকে মাগনামা ও হাতিয়া গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাস পেট্রোবাংলা ছাড়া তৃতীয় পক্ষের কাছে বিক্রির অনুমোদন দিয়েছিল জ্বালানি মন্ত্রণালয়।পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, গ্যাসের দামসহ তৃতীয় পক্ষের সঙ্গে কেয়ার্নের বিক্রয় চুক্তির খুঁটিনাটি পেট্রোবাংলাকে জানাতে হবে কেয়ার্নকে।