তৃতীয় ফার্মা ক্যারিয়ার ফেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘তৃতীয় ফার্মা ক্যারিয়ার ফেয়ার’ গতকাল শনিবার শেষ হয়েছে। চাকরিপ্রত্যাশী ফার্মাসিস্টদের জন্য আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার গনি চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান, রেজিস্ট্রার অধ্যাপক এ ওয়াই এম ইকরাম-উদ-দৌলাহ, ফার্মেসি বিভাগের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক এম এ রশিদ এবং বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইফুল ইসলাম পাঠানসহ বিভাগের শিক্ষকেরা। এতে বিভিন্ন ওষুধ কোম্পানি অংশ নেয়। কোম্পানিগুলোর পক্ষ থেকে মেলায় চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ, স্পট ইন্টারভিউ এবং কোম্পানির নানা ধরনের ফিচার প্রদর্শনের ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তি।