তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০৯ সালের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের সূচি অনুযায়ী ৬ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।