তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ৬ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা ৬ জুলাই থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (.িহঁ.বফঁ.নফ) পাওয়া যাবে।এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষার ফরম পূরণ ৩০ মে থেকে শুরু হবে। অনলাইনে এই ফরম পূরণ করা যাবে ২১ জুন পর্যন্ত। আর ২০১০ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৮ জুন থেকে। চলবে ২৩ জুন পর্যন্ত। এ-সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।