তৃতীয় বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের প্রাণ-রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের আয়োজনে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দিনভর অনুষ্ঠান চলবে।দেশের বিভাগীয় শহরগুলোর বিভিন্ন স্কুল ও কলেজের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এ-লেভেল এবং ও-লেভেল পর্যায়ের মোট ৬৬৫ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে নিবন্ধন করেছে।সকাল সাড়ে নয়টায় মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হবে। দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে পরীক্ষা, বিভাগ পরিদর্শন, পোস্টার ও ভিডিও প্রদর্শনী, অলিম্পিয়াড সম্পর্কে মতামত দেওয়া প্রভৃতি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বক্তৃতা করবেন।