তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
গতকাল রোববার যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এবং পরামর্শক প্রতিষ্ঠান এসএআরএম অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আবদুল মতিন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। তিনি বলেন, এক হাজার ২৯০ মিটার দীর্ঘ ও চার লেনবিশিষ্ট তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৭৭ কোটি টাকা। এর মধ্যে সৌদি আরবের প্রকল্প সহায়তা ৩১১ কোটি এবং সরকারের রাজস্ব খাত থেকে প্রায় ৬৬ কোটি টাকার জোগান দেওয়া হবে। বিজ্ঞপ্তি।