তৃতীয় শ্রেণিতে আসন বাড়ানোর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে দুটি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় আসনসংখ্যা বাড়ানোর দাবিতে অভিভাবক ও শিশুরা মানববন্ধন করেছে।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাসদ ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা কর্মসূচিতে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন ফারুক আহমেদ, শওকত হোসেন, ইয়াসিন আলী প্রমুখ।
একই দাবিতে গত ১৯ নভেম্বরও অভিভাবকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
বক্তারা বলেন, রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শুধু তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। দুটি বিদ্যালয়ের প্রতিটিতেই মাত্র ২৪০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। কিন্তু ৪৮০টি আসনের বিপরীতে প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
বক্তারা বলেন, আসন অনেক কম হওয়ায় অনেক ভালো শিক্ষার্থী ভর্তির সুযোগ পায় না। এ দুটি সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে আসন বাড়ানো দরকার। তাঁরা দুটি বিদ্যালয়ের শাখা বাড়ানোর দাবি তোলেন।
এ বিষয়ে জিলা স্কুলের গণিত বিভাগের সহকারী শিক্ষক শফিয়ার রহমান বলেন, আসন বাড়িয়ে বা নতুন শাখা খুলে শিক্ষার্থীদের চাপ সামাল দিতে সরকারি উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।