তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মচারীদের বেতন ৫০ ভাগ বাড়ানো ও পদমর্যাদার বৈষম্য বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে সমিতির নেতারা বলেন, সিভিল সার্ভিস আইন ২০১০-এর খসড়া প্রস্তাবনায় ১৩ থেকে ২০ নম্বর গ্রেডে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিষয়টি বাদ দিয়ে কর্মচারী কমানোর নীতি বাস্তবায়নের পাঁয়তারা চলছে। তাঁরা সিভিল সার্ভিস আইন ২০১০-এ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের অন্তর্ভুক্ত করা, ৫০ ভাগ বেতন বৃদ্ধি, সব তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সিলেকশন গ্রেড দেওয়া, বিদ্যমান ছয়টি বেতন স্কেলের পরিবর্তে তিনটি স্কেল নির্ধারণ, প্রতিষ্ঠানের সমান যোগ্যতার কর্মচারীদের মধ্যে বেতন-ভাতা ও পদমর্যাদার বৈষম্য বাতিল এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো অন্য ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল দেওয়ার দাবি জানান।সংগঠনের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হারুন উর রশীদ, লুৎফুর রহমান, নাজমা আক্তার, তাপস কুমার সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি।