তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী (৯)। গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও ধর্ষণের শিকার মেয়েটির পরিবার জানায়, রাত দুইটার দিকে মেয়েটির বাবা-মা বাড়ি থেকে একটু দূরে শৌচাগারে যান। এ সময় প্রতিবেশী হাবিবুর রহমান খানের ছেলে সোহেল খান (২২) ঘরে ঢুকে খাটের নিচে লুকান। পরে সবাই ঘুমিয়ে পড়লে তিনি মেয়েটিকে ঘরের বাইরে নিয়ে যান এবং বাড়ির পাশে ঝোপের মধ্যে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে সোহেল পালিয়ে যান। গতকাল বুধবার ভোরে গুরুতর অবস্থায় মেয়েটিকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ফাতেমা দৌলা প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।মেয়েটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগে সোহেলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।