তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীদের বেতন ৫০ ভাগ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতকরা ৫০ ভাগ বেতন বাড়ানোসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। অন্য দুটি দাবি হচ্ছে, বেতন ও পদমর্যাদার বৈষম্য নিরসন ও প্রস্তাবিত সিভিল সার্ভিস আইনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অন্তর্ভুক্ত করা।গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ দাবি আদায়ে ১ ফেব্রুয়ারি বুধবার থেকে কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান। এতে বলা হয়, গ্যাস, বিদ্যুৎ, তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের কর্মচারীরা দিশেহারা হয়ে পড়েছেন। তাই বেতন বাড়াতে হবে। সিভিল সার্ভিস আইনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে।ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: ১ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত সব জেলা-উপজেলায় গণসংযোগ। ২৪ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। এর পরও দাবির পক্ষে অনুকূল সাড়া না পাওয়া গেলে ১০ এপ্রিল ঢাকায় প্রতিনিধি সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।