তৃতীয় সেতুটিও খুলে দেওয়া হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কে ১৫ নম্বর খালের ওপর সেতুটিরও নির্মাণকাজ শেষ হয়েছে। আজ শুক্রবার সকালে এ সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

চলতি বছরের মার্চ মাসে চট্টগ্রামে এসে বিমানবন্দর সড়কের তিনটি সেতুর নির্মাণকাজের ধীরগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন সেতুর কাজ শেষ না হওয়ায় যানজটের কারণে এক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছিল বিমানযাত্রী, পর্যটকসহ নগরের পতেঙ্গা এলাকার কয়েক লাখ মানুষ।

প্রধানমন্ত্রীর সফরের তিন মাসের মধ্যে বিমানবন্দর সড়কের ৭ নম্বর খাল ও ৯ নম্বর গুপ্তখালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ হয়। এই দুটি সেতু যান চলাচলের জন্য ৫ জুন খুলে দেওয়া হয়।

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী সফরের আগে ১৫ নম্বর খালের ওপর সেতুর কাজ হয়েছিল মাত্র ৪০ শতাংশ। প্রধানমন্ত্রী সফরের সাড়ে তিন মাসের মাথায় বাকি ৬০ শতাংশ কাজ শেষ হয়।