তৃতীয়বার মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের দুটি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তিতে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে তৃতীয়বারের মতো মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সংগ্রাম কমিটির আয়োজনে গতকাল রোববার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শুধু তৃতীয় শ্রেণিতে ভর্তি নেওয়া হয়। কিন্তু দুটি বিদ্যালয় মিলে তৃতীয় শ্রেণিতে মাত্র ৪৮০টি আসন রয়েছে। আসন অনেক কম হওয়ায় অনেক ভালো শিক্ষার্থীও ভর্তির সুযোগ পায় না। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধনে বক্তব্য দেন ফারুক আহমেদ, একরামুল হক, শওকত হোসেন, আবল কালাম আজাদ, রাহাত আল রাজীব, আবদুল লতিফ, নাজনীন বেগম প্রমুখ। একই দাবিতে গত ১৯ ও ২৭ নভেম্বর মানববন্ধন করা হয়।