তৃষ্ণা রানীর খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে তৃষ্ণা রানীর আত্মহত্যায় প্ররোচনাকারী বখাটের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নওগাঁর বদলগাছি উপজেলার সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে তারা এ কর্মসূচি পালন করে।মানববন্ধনে বক্তারা অবিলম্বে তৃষ্ণা রানীর আত্মহত্যায় প্ররোচনাকারী বখাটে সজলকে গ্রেপ্তার করে তাঁকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেওনাহার গ্রামের স্বপন কুমার মণ্ডলের মেয়ে ও ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তৃষ্ণা রানীকে স্কুলে যাওয়ার পথে পার্শ্ববর্তী নওগাঁর ধামইরহাট থানাধীন চন্দ্রকোলা গ্রামের সজল উত্ত্যক্ত করতেন। ১২ মার্চ সজল ও তাঁর দুই সহপাঠী অপহরণের চেষ্টা চালান। পরে অপমান সইতে না পেরে তৃষ্ণা রানী আত্মহত্যা করে।