তেঁতুলিয়ায় আ.লীগ ২ বিএনপি ২, বিএনপি বিদ্রোহী ৩ প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের দুই, বিএনপির দুই ও বিএনপির বিদ্রোহী তিন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
১ নম্বর বাংলাবান্ধা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান কুদরত ই খুদা। তিনি পেয়েছেন ৪ হাজার ৭৮১ ভোট। তাঁর নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নায়বুল ইসলাম পেয়েছেন ২ হাজার ১২৭ ভোট।
২ নম্বর তিরনইহাট ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ১১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তাহমিদ মিল্টন পেয়েছেন ৪ হাজার ৯৭৪ ভোট।
৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ৫ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইদুর রহমান মিয়া পান ৪ হাজার ৩ ভোট।
৪ নম্বর শালবাহান ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান ৪ হাজার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির মো. মতিয়ার রহমান পান ৩ হাজার ৯৭৪ ভোট।
৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী তারেক হোসেন ২ হাজার ৭৭৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান কামু পান ২ হাজার ৭১০ ভোট।
৬ নম্বর ভজনপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. মকসেদ আলী। তিনি পেয়েছেন ৪ হাজার ২৭০ ভোট। তাঁর নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী মসলিম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৪৭২ ভোট। ৭ নম্বর দেবনগর ইউনিয়নে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মহসিন উল হক। তিনি পেয়েছেন ৫ হাজার ২৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সলেমান আলী পেয়েছেন ৪ হাজার ৯৪৬ ভোট।