তেঁতুলিয়ায় আওয়ামী লীগের একাংশের সমেঞ্চলন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের একাংশের সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের মাগুড়া আমবাগানে অনুষ্ঠিত সমেঞ্চলন শেষে নায়বুল ইসলামকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে কোন্দল চলছে। আহ্বায়ক কমিটি গতকাল শনিবার চৌরাস্তায় দলীয় কার্যালয় চত্বরে সমেঞ্চলন আহ্বান করে। একটি পক্ষ একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের সভা আহ্বান করে এবং ওই সমেঞ্চলন আহ্বানকে অবৈধ আখ্যায়িত করে প্রতিহত করার ঘোষণা দেয়। এতে আইনশৃঙ্খালা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার রাত ১২টা পর্যন্ত তেঁতুলিয়া চৌরাস্তার ৫০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেন। এ কারণে উপজেলা সদরের মাগুড়া আমবাগানে সমেঞ্চলন আয়োজন করা হয়।