তেঁতুলিয়ায় গণিত উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সদরে গত বৃহস্পতিবার বসেছিল খুদে গণিতবিদদের মিলনমেলা। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই প্রতিপাদ্য নিয়ে মন থেকে গণিতভীতি দূর করে শিক্ষার্থীদের কাছে বিষয়টি সহজবোধ্য ও মজাদার করার লক্ষ্যে বন্ধুসভার সহযোগিতায় তেঁতুলিয়া গণিত ও বিজ্ঞান ক্লাব এবং উপজেলা প্রশাসন দ্বিতীয় গণিত উৎসবের আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় তেঁতুলিয়ার জেলা পরিষদ মিলনায়তন কাম কমিউনিটি সেন্টারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিকাশ চন্দ্র সরকার ও দিনাজপুরের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জিয়াউল হক। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ইউএনও মনিরুজ্জামান।
বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় পরীক্ষা। উপজেলার ৪৪টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১২ জন শিক্ষার্থী তিনটি শাখায় এই পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শেষে তিনটি শাখায় ৩০ জন শিক্ষার্থীকে সেরা নির্বাচিত করা হয়। তাদের পদক ও সনদ দেওয়া হয়। একই অনুষ্ঠানে উপজেলার তিনজন নারীকে রত্নগর্ভা সমঞ্চাননা দেওয়া হয়।