তেঁতুলিয়ায় গণিত উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল শনিবার ‘গণিত শেখো স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে উৎসবমুখর পরিবেশে গণিত উৎসব হয়। বন্ধুসভার সহায়তায় তেঁতুলিয়া গণিত ও বিজ্ঞান ক্লাব এবং তেঁতুলিয়া উপজেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করে।সকাল ১০টায় তেঁতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। কিছুক্ষণ পর অনুষ্ঠিত হয় পরীক্ষা। এতে তিনটি গ্রুপে উপজেলার ২২টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।বিকেলে তেঁতুলিয়া উপজেলা মিলনায়তনে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এতে শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তেঁতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ও ক্লাবের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান। প্রশ্নোত্তর পর্বের পর আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে তিনটি গ্রুপ থেকে ৩০ জন শিক্ষার্থীকে সেরা নির্বাচিত করা হয়। তাঁদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক।