তেঁতুলিয়ায় শিশু উৎসব ও মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী আবাসিক শিশু উৎসব ও মেলা। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমিন প্রধান অতিথি হিসেবে ওই দিন বিকেলে এর উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদা আখতার, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার শাহারিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তারুল হক এবং আয়োজক কমিটির সম্পাদক কাজী মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। উৎসব ও মেলার প্রধান উদ্যোক্তা ও সমন্বয়কারী মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। উৎসব ও শিশু মেলা চলবে আগামীকাল ৮ এপ্রিল পর্যন্ত।