তেঁতুলিয়ায় স্কুল শিক্ষককে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত বুধবার এক স্কুলশিক্ষককে অপহরণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আরিফ (২৫)। তিনি একই উপজেলার মোমিনপাড়া গ্রামের অধিবাসী।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা গত বুধবার সকালে তেঁতুলিয়া সদরের নিজ বাড়ি থেকে রিকশায় করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় আরিফ তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের বুড়িমুটকী এলাকায় মাইক্রোবাস নিয়ে ওই ভ্যানের গতিরোধ করেন এবং একই সময় তিনি তাঁর অপর তিন সঙ্গীকে নিয়ে শিক্ষককে মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন। একপর্যায়ে ওই শিক্ষক চিৎকার করলে মাইক্রোবাসের চালক আরিফকে ফেলে রেখে ওই তিনজনকে নিয়ে পালিয়ে যান।