তেজগাঁও টেক্সটাইল ইনস্টিটিউট এখন বিশ্ববিদ্যালয় হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার সংসদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল, ২০১০ পাস হয়েছে। এ ছাড়া উত্থাপিত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল, ২০১০। টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই আইনের মাধ্যমে তেজগাঁও টেক্সটাইল ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো। আইনের বিধান অনুযায়ী টেক্সটাইল কলেজ বা ইনস্টিটিউটগুলো পর্যায়ক্রমে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে পারবে। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিলটির ব্যাপারে জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে বিলের ওপর তাঁর দেওয়া একটি সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বস্ত্র প্রকৌশল ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর বিশ্বের সঙ্গে সংগতি রাখার জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।