তেজগাঁও ফার্ম বিদ্যালয়ে খুদে শিল্পীদের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল দিনভর খুদে শিল্পীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলার আয়োজন করে। অনুষ্ঠানে শিশুদের সমবেত নৃত্য পরিবেশনা
তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল দিনভর খুদে শিল্পীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলার আয়োজন করে। অনুষ্ঠানে শিশুদের সমবেত নৃত্য পরিবেশনা

তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল দিনভর খুদে শিল্পীদের প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলার আয়োজন করে। সকাল নয়টায় শামস শিল্পাঙ্গনের ক্লাব প্রজাপতির সদস্যরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এর সূচনা করে। এ উপলক্ষে সেদিন বিপুলসংখ্যক শিশু-কিশোর সমবেত হয়।
প্রতিযোগিতায় ছিল ছড়া গান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, আবৃত্তি, অঙ্কন ও নৃত্য। প্রতিযোগিতায় সংগীতে রঞ্জন কুমার পাইক ও নীলুফা আক্তার রীমা, নৃত্যে তুষার চক্রবর্তী, আবৃত্তিতে কাজী সামিউল আজিজ এবং অঙ্কনে মোহাম্মদ আলাউদ্দিন বিচারকের দায়িত্ব পালন করেন।
হস্তশিল্প মেলায় ছিল মোট ১০টি স্টল। এসব স্টলে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।