তেজগাঁও শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শ্রমিকেরা অভিযোগ করেন, প্রায় এক হাজার ৪০০ শ্রমিক ইউটা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক তৈরির প্রতিষ্ঠানটিতে কাজ করেন। গত শুক্রবার কর্তৃপক্ষ হঠাৎ করে কিছু শ্রমিক ছাঁটাই করে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে প্রতিষ্ঠানের ভেতরে শ্রমিকেরা বিক্ষোভ করেন। তাঁরা দিনভর কাজ বন্ধ করে দেন। পরে মালিকপক্ষ তাঁদের দাবি মেনে নেওয়ার পর তাঁরা কাজে যোগ দেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মালিকপক্ষের লোকজন কথা বলতে রাজি হননি।