তেজগাঁওয়ে পেট্রোলপাম্পে তেলবাহী গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে একটি পেট্রোলপাম্পে রাখা একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে। আজ রোববার সন্ধা ৬টা ৫৫ মিনিটে গাড়িতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ারসার্ভিসের কর্মীরা।

ফায়ারসার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা ফরহাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাঁদের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।