তেজগাঁওয়ে এক বস্তিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেসের পেছনে আজ বুধবার বিকেলে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। বিকেল সোয়া পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হন তাঁরা।

ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।