তেজগাঁওয়ে পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি পোশাক কারখানায় গতকাল শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে নিরাপত্তাকর্মীরা ২৬ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ‘হংকং’ পোশাক কারখানার তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় পোশাক কারখানাটি বন্ধ ছিল। একপর্যায়ে দাউদাউ করে আগুন তৃতীয় তলার মেঝেতে ছড়িয়ে পড়ে। নিরাপত্তাকর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেন। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করেন।