তেজগাঁওয়ে বস্ত্র কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁওয়ে গতকাল রোববার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বস্ত্র (টেক্সটাইল) কারখানার গুদাম পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।ফায়ার সার্ভিস জানায়, সাত-রাস্তায় অবস্থিত তেজগাঁও টেক্সটাইল মিলের গুদামে রাত আটটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১২টা পর্যন্ত গুদাম থেকে মালামাল বের করার কাজ চলছিল।