তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের গুদামে আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকায় বেঙ্গল গ্রুপের একটি গুদামে আজ বুধবার বিকেল পাঁচটা ২০ মিনিটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, তেজগাঁও এলাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্টুডিওতে আগুন লেগেছে। আগুন লাগা বেঙ্গল গ্রুপের গুদামের পাশেই আরটিভির স্টুডিও হওয়ায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছিল।