তেজগাঁওয়ে শ্রমিকদের মধ্যে মারামারি সাত ছাত্র আহত
রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে গতকাল শুক্রবার রাতে দুই দল শ্রমিকের মধ্যে মারামারির সময় সাতজন ছাত্র আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এসব ছাত্র ট্রাক শ্রমিকদের হয়ে এসেছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে জানান, ট্রাক ও কাভার্ড ভ্যান চালক অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ। এ নির্বাচনের ভোটার হওয়ার সময় শেষ হয়েছে কয়েক দিন আগে। কিন্তু গতকালও কয়েকজন এসেছেন ভোটার হতে। ট্রাক স্ট্যান্ডের কাছে নির্বাচনী কার্যালয়ে তাঁরা এসে ভোটার হতে চাইলে প্রতিপক্ষের শ্রমিকেরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব সিরামিকসের ছাত্র মনিরুজ্জামান, সজল চৌধুরী, তুহিন ও মামুন, ঢাকা পলিটেকনিকের ছাত্র নাইম, শিফাতুল্লাহ ও রজত আলী আহত হয়।পরিবার থেকে ইভ টিজিং প্রতিরোধে আন্দোলন গড়তে হবে ইভ টিজিং প্রতিরোধে পরিবার থেকেই আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুলের স্কাউট গ্রুপ। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে এ সংগঠনটি। ইভ টিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য সংগঠনটি গতকাল শুক্রবার বসুন্ধরা সিটির সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে। বিজ্ঞপ্তি।