তেজতুরী বাজারের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজতুরী বাজারে গত বৃহস্পতিবার আগুন লাগার ঘটনায় দগ্ধ লোকজনের মধ্য থেকে জহিরুল ইসলাম নামের আরও একজন আজ মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে জানান, আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চিকিত্সাধীন অবস্থায় জহিরুল মারা যান। তাঁর শরীরের ৭০ শতাংশের বেশি জায়গা পুড়ে গিয়েছিল।
গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ৭২ তেজতুরী বাজারের একটি পোশাক কারখানার নিচতলায় মাহমুদ সুইং অ্যান্ড ইলেকট্রিক নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের তেজগাঁওয়ের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে দোকানের মালিক ও পথচারীসহ ১১ জন গুরুতর দগ্ধ হন। পোশাকে রং করা থেকে শুরু করে কাপড় থেকে দাগ তোলার ‘থিনার’সহ নানা কেমিক্যাল বিক্রি করা হতো দোকানটিতে।