তেরশ্রী ট্র্যাজেডি দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নানা আয়োজনে গতকাল ‘তেরশ্রী ট্র্যাজেডি দিবস’ পালন করা হয়েছে। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ২২ নভেম্বর ঘিওরের তেরশ্রী গ্রামে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী ৪৩ জন গ্রামবাসীকে হত্যা করে। এরপর থেকে শহীদদের স্মরণে ২২ নভেম্বর তেরশ্রী ট্র্যাজেডি দিবস হিসেবে করা হয়ে থাকে। দিবস উপলক্ষে সকাল আটটায় তেরশ্রী গ্রামে পয়লা মোড় এলাকায় স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল নয়টায় উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা হয়।