তেরাই উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি হিসাব অনুযায়ী আজ মঙ্গলবার, ভাদ্র মাসের ১৫ তারিখ। তবে পুরোনো বাংলা পঞ্জিকা অনুসারে ১৩ ভাদ্র। এদিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা তেরাই উৎসবে মেতে ওঠেন। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত উপজেলার ধামাইনগর, ধুবিল ও সোনাখাড়া ইউনিয়নে উৎসবের আমেজ বেশি দেখা যায়। এ উৎসবে প্রতিটি বাড়িতে তৈরি করা হয় তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা। অনেকেই আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি পিঠা পৌঁছে দেন। ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের স্কুলশিক্ষক সুরেশ চন্দ্র কেরকেটা জানান, তাঁদের বিশ্বাস, ভাদ্র মাসের ১৩ তারিখে তালের রস দিয়ে তৈরি নানা পদের পিঠা খেলে সারা বছর বেতাল হওয়ার আশঙ্কা থাকবে না।