তেল অপসারণে বিশেষজ্ঞ দলের সাহায্যের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল অপসারণে লন্ডনভিত্তিক একটি বিশেষজ্ঞ দল সাহায্যের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সরকারের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
নৌপরিবহনমন্ত্রী বিবিসিকে বলেন, কাল রোববারের মধ্যে লন্ডনভিত্তিক বিশেষজ্ঞ দল ঢাকায় এসে পৌঁছাবে। এরপর সরকারের সঙ্গে তাদের বৈঠক হবে। সুন্দরবনে ছড়িয়ে পড়া তেলের আস্তরণ কীভাবে সরানো যায়, সে বিষয়ে তারা পরামর্শ এবং প্রস্তাব দেবে। বিশেষজ্ঞ দলটির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য নৌপরিবহনমন্ত্রী জানাতে পারেননি।
গত মঙ্গলবার সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার পর সেখান থেকে সাড়ে তিন লাখ লিটার তেল পানিতে ছড়িয়ে পড়ে। সুন্দরবনের ইতিহাসে এটি এযাবৎকালের সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় সৃষ্টি করতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।