তেল-গ্যাস অনুসন্ধানে ভূকম্পন জরিপ হবে অত্যাধুনিক প্রযুক্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস অনুসন্ধানে সিলেটে শেভরনের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের (থ্রিডি সিসমিক) কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। চলতি বছরের শেষ দিকে শেষ পর্যায়ের কাজ শুরু হবে। সিটি করপোরেশন ছাড়াও জৈন্তাপুর, গোয়াইনঘাট, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলার কিছু এলাকায় এ জরিপ পরিচালিত হবে। অত্যাধুনিক প্রযুক্তিতে নগরে ভূকম্পন জরিপ চালানো হবে। তাই এ নিয়ে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরের উপশহর এলাকার একটি অভিজাত রেস্তোরাঁর সমেঞ্চলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শেভরনের পক্ষে কর্মকর্তারা এসব কথা জানান। মতবিনিময় সভায় বক্তব্য দেন শেভরনের ব্যবস্থাপক (যোগাযোগ) তানিয়া আলী, সহকারী ব্যবস্থাপক (যোগাযোগ) সাবরিনা রহমান, কর্মকর্তা জুলফিকার আহমেদ চৌধুরী ও বদরুদ্দোজা বদর। সভায় বক্তারা বলেন, আগামী নভেম্বরে জরিপকাজের সর্বশেষ পদ্ধতি সম্পাদনের সম্ভাব্য মাস হিসেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলাগুলোতে চার্জ পদ্ধতিতে জরিপের কাজ পরিচালিত হবে এবং নগরে সেটা জিও-ফোনের মাধ্যমে হবে। বাংলাদেশে এবারই প্রথমবারের মতো সর্বাধুনিক প্রযুক্তিতে এ কাজ হবে। তাই নগরবাসীর জীবনযাত্রায় এটি কোনো প্রভাব ফেলবে না।