তেল-গ্যাস রক্ষা কমিটির রোডমার্চ কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকের উৎপাদন অংশীদারি চুক্তি বাতিলের দাবিতে কাল সোমবার থেকে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ শুরু করছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘২৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে রোডমার্চ শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি শেষ হবে। এ সময়ের মধ্যে সোনারগাঁও, দাউদকান্দি, কুমিল্লা, ফেনী, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা অনুষ্ঠিত হবে।’লিখিত বক্তব্যে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, সাম্রাজ্যবাদের সন্তুষ্টি বিধায়ক একদল অনির্বাচিত উপদেষ্টাকে দায়মুক্ত অবস্থানে রেখে তাঁদের মাধ্যমে সরকার জনস্বার্থবিরোধী চুক্তি সম্পাদনসহ অনেক অপরাধমূলক কাজ করে থাকে।