তেল-গ্যাস রক্ষা কমিটির লংমার্চ রংপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল, গ্যাস, খনিজ, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে লংমার্চ গতকাল বৃহস্পতিবার রংপুরে পৌঁছেছে। গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রংপুর শাখার আহ্বায়ক রেজা শাহ তৌফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শহীদুল্লাহ, সদস্যসচিব আনু মোহাম্মদ, গণসংহতি পরিষদের জোনায়েদ সাকী, রংপুর কমিটির সদস্যসচিব ওয়াহেদ মিয়া প্রমুখ। এর আগে বগুড়া থেকে যাওয়ার পথে জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর, মডার্ন মোড়ে পথসভা হয়। বিকেল চারটায় লংমার্চ রংপুর শহরে ঢুকে শহীদ মিনারে সমাবেশ করেছে। আজ শুক্রবার লংমার্চ রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করবে।