তেল-গ্যাস রক্ষা কমিটির সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চুলকাঠি বাজারে গতকাল মঙ্গলবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জনসভা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। পুলিশের লাঠিপেটায় কমিটির কয়েকজন সদস্য আহত হয়েছেন। রামপাল উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ কার্যক্রম বন্ধের দাবিতে স্থানীয় শহীদ মিনার চত্বরে ওই জনসভা আহ্বান করা হয়।