তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি-প্রক্রিয়া বন্ধ, সুন্দরবন ধ্বংসকারী বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বিক্ষোভ সমবেশ ও মিছিলের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, শুভ্রাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকী প্রমুখ। তাঁরা বলেন, সরকার বঙ্গোপসাগরের সম্পদ নিয়ে যে ধরনের চুক্তির পথে যাচ্ছে, তাকে কার্যত দেশের সম্পদ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের বৃহৎ কোম্পানির মধ্যে ভাগ-বাঁটোয়ারা ছাড়া কিছু বলা যায় না। এতে দেশ বিশাল সম্ভাবনা থেকে বঞ্চিত হবে ও জ্বালানি-বিদ্যুৎসংকটও দীর্ঘস্থায়ী হবে। তাঁরা বৃহত্তর জাতীয় স্বার্থে দেশবিরোধী এসব তৎপরতা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান।
সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি।