তেল ব্যবসায়ীকে জরিমানা, এক হাজার লিটার বাজেয়াপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে পাম অয়েল বোতলজাত করে বাজারজাত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত মাগুরা শহরের পুরাতন বাজারের কাকলী স্টোরের মালিক ভবতোষ সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় প্রায় এক হাজার লিটার পাম অয়েলও বাজেয়াপ্ত করা হয়। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান, ওই ব্যবসায়ী পুরাতন বাজারের তাঁর বাড়ির ছাদে রুবাইয়া ভেজিটেবল অয়েল নামে একটি কোম্পানির লেবেলযুক্ত বোতলে পাম অয়েল বোতলজাত করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রায় এক হাজার লিটার পাম অয়েল, রুবাইয়া ভেজিটেবল অয়েলের লেবেলযুক্ত অসংখ্য প্লাস্টিকের বোতল ও তেলের ড্রাম জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার ওই তেল বাজেয়াপ্ত ও ব্যবসায়ী ভবতোষ সাহাকে অবৈধভাবে তেল বাজারজাত করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন।