তেলবাহী গাড়ি ফুটপাতে, কাঁচামাল বিক্রেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতে গতকাল মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী গাড়ি ফুটপাতে উঠে যায়। ওই গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা গেছেন আবদুর রাজ্জাক (২০) নামের এক কাঁচামাল বিক্রেতা।
পুলিশ জানায়, নিহত রাজ্জাক উত্তরা ১১ নম্বর সেক্টরে এক বাসায় থাকতেন। তিনি ওই এলাকায় ভ্যানে করে কাঁচামাল বিক্রি করতেন। গতকাল ভোর চারটার দিকে কাঁচামাল কেনার জন্য তিনি খিলক্ষেতের রেলগেটসংলগ্ন কাঁচাবাজারে এসে ফুটপাতে দাঁড়ান। আর তখনই দ্রুতগামীর একটি তেলবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়ে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন বলেন, ওই গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।